• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পিএমখালীতে গৃহবধুকে ধর্ষণের পর স্বামীর উপর হামলা

নিজস্ব প্রতিদেক / ৭৫৭ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের পিএমখালী থেকে এক গৃহবধুকে ধর্ষণের প্রাথমিক অভিযোগে এনাম (২৬) নামে এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে পিএমখালী তোতকখালী ছয়ভাইয়ের পাড়া থেকে তাকে আটক করা হয়। এনাম একই এলাকার দেলোয়ার হোসেন ওরফে বান্ডারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তোতকখালী ছয়ভাইয়ের পাড়া এলাকার এক গৃহবধুকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছে একই এলাকার এনাম। ওই গৃহবধুর স্বামী বঙ্গোসাগরে মাছ ধরতে গেলেই সুযোগ বুঝে প্রায়সময় কুপ্রস্তাব দেয়।

সর্বশেষ সোমবার (৫ অক্টোবর) রাতেও ওই গৃহবধুর বাসায় গিয়ে বিরক্ত করে এনাম। এক পর্যায়ে জোরপূর্বক ধর্ষণ করে। এমন সময় রাতে গৃহবধুর স্বামী বাড়িতে হাজির হয়ে এনামের নামে স্থানীয় মেম্বারকে বিষয়টি অবগত করেন।

এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ওই গৃহবধুর স্বামীকে রাস্তায় মারধরে করে এনাম। এমনকি ধারালো দা দিয়ে হাতে জখমও করা হয়। বিকালে এনামের নেতৃত্বে আরেক দফা হামলা চালানো হয় ওই গৃহবধুর পরিবারে।

ঘটনার পর বিষয়টি পুলিশকে অবগত করা হলে মঙ্গলবার (৬ অক্টোরব) সন্ধ্যায় কক্সবাজার সদর থানার এসআই আব্দুল হালিমের নেতৃত্বে একদল পুলিশ এনামকে আটক করেন। পুলিশ যাওয়ার আগেই এনামকে ধরে রেখেছিল স্থানীয় জনতা।

এসআই আব্দুল হালিম বলেন, এক গৃহবধুকে ধর্ষণের প্রাথমিক অভিযোগে এনাম নামে একজনকে আটক করা হয়েছে। তবে এখনো মামলা দায়ের হয়নি। মামলা ও হাসপাতালে চিকিৎসা সেবার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন