• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

পিএমখালীতে আগুনে ৬ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক: / ১৯৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজার সদরে পিএমখালী ইউনিয়নের চেরাংঘাটা স্টেশনে রেস্টুরেন্টের চুলা থেকে আগুনের সূত্রপাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৬ টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।

পিএমখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সিকদার জানান, চেরাংঘাটা স্টেশনের একটি রেস্টুরেন্টে চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে কক্সবাজার থেকে দমকল বাহিনী পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৬ টি দোকান ঘর পুড়ে যায়। এই অগ্নিকান্ডে ফার্নিচার ব্যবসায়ী দিদারের আনুমানিক ৩০ লক্ষ টাকার ফার্নিচারসহ আনুমানিক ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তিনি দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন