• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

নোয়াখালীতে ইয়াবা নিয়ে কুতুবদিয়ার জয়নালসহ আটক ২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ২৩০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

নোয়াখালীর বেগমগঞ্জে ৯ হাজার ১৫০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী এলাকা তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার মৃত আব্দুস সাত্তারের ছেলে জয়নাল আবেদীন (৪৮) ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার আলিপুর আজগর হাজী বাড়ির মৃত নুরুজ্জামানের ছেলে ইসমাইল হোসেন টিপু (৩৬)।

পুলিশ জানায়, চৌমুহনী চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন একটি মিষ্টি দোকানে সামনে তিন-চারজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ জয়নাল নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় অন্যজন দৌড়ে পালিয়ে যান। আটক ব্যক্তিকে জিজ্ঞাসবাদ করা হলে তিনি জানান, তার পায়ে ফুটবল খেলার এক ধরনের মোচা দিয়ে বিশেষ কায়দায় ইয়াবা লুকানো আছে। পরে তার দুই পা থেকে ওই মোচায় বিশেষ কায়দায় লুকানো কালো পলিথিনের ভেতর থেকে ৯ হাজার ১৫০ টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তার ভাষ্যমতে টিপুকে আটক করা হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন