• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

টেকনাফে ১২টি ইলিশ : দাম হাঁকাচ্ছে ৪০ হাজার টাকা

নিজস্ব প্রতিদেক / ২৩৬ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে স্থানীয় এক জেলের জালে ১২টি ইলিশ মাছ ধরা পড়েছে, যার প্রতিটির ওজন ২ কেজি। পরে স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী ওই জেলের কাছ থেকে ইলিশগুলো কিনে নিয়েছেন। ওই ব্যবসায়ী ভালো লাভ পেলেই মাছগুলো বিক্রি করে দেবেন বলে জানিয়েছেন। তিনি প্রায় ৪০ হাজার টাকা দাম হাঁকছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত আটটার দিকে টেকনাফ পৌরসভা বাসস্টেশন মাছবাজারে ওই ১২টি ইলিশ মাছ ঝুড়িতে করে বিক্রির জন্য আনা হয়। উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলি জেলে মোহাম্মদ উল্লাহ জালে ইলিশগুলো ধরা পড়ে। ওজন দিয়ে দেখেন, ১২টি ইলিশ ২৪ কেজি হয়েছে।

মোহাম্মদ উল্লাহ বলেন, আজ বিকেলে ছোট একটি নৌকা নিয়ে জলিলের দিয়ার কাছাকাছি এলাকার নাফ নদীতে জাল ফেলেন। একই সময় বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করেন। বড়শিতে বিভিন্ন প্রজাতির কয়েকটি মাছ ধরা পড়ে। এর মধ্যে রাতে জাল টেনে তুলতেই দেখতে পান, একে একে ১২টি বড় আকারের ইলিশ। মাছগুলো দেখে তো তিনি খুবই খুশি। পরে মাছগুলো ঝুড়ি ভর্তি করে বরফ দিয়ে বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন। ওজন দিয়ে দেখেন, ১২টি ইলিশ ২৪ কেজি হয়েছে।

টেকনাফ পৌরসভা বাসস্টেশন মাছবাজারে জেলে মোহাম্মদ উল্লাহর কাছ থেকে ১২টি ইলিশ মাছ কিনে নেন মাছ ব্যবসায়ী আবদুস শুক্কুর।

তিনি বলেন, ‘নাফ নদীর ইলিশের কদর আছে। আর এ কারণেই এ নদীর ইলিশের দাম এমনিতেই একটু বেশি। এ নদীর ইলিশ সুস্বাদু। আমি ১২টি ইলিশ মাছ ২৮ হাজার টাকায় কিনেছি। এখন বেশি দাম পেলেই ইলিশ ১২টি বিক্রি করে দেব। প্রতি কেজি দাম চাচ্ছি ১ হাজার ৬৬৬ টাকা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন