• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

পেকুয়ায় ধানের বস্তায় চোলাই মদ : আটক-২

নিজস্ব প্রতিদেক / ২৬৩ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় ধানের বস্তায় ভরে সিএনজি অটোরিকশা যোগে অভিনব কৌশলে পাচারকালে একশত ২০ লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ। এসময় পাচারকারী দুই যুবককে আটক করা হয়। বুধবার (১৪ ডিসেম্বর) রাতে পেকুয়া উপজেলা সদরের সাবেক গুলদী এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটক যুবকরা হলেন, চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর দেয়াং এলাকার মৃত হাফেজ আহমদের ছেলে মো. সাইফুর রহমান (২৭) ও একই উপজেলার কোটারপাড়ার এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে কাউছার (১৯)।

পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসাইন বলেন, অভিনব কায়দায় মদ গুলো পটিয়ায় নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। পুলিশের চেকপোস্ট চলাকালীন সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়। এসময় গাড়িটি তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ১২০ লিটার চোলাইমদ উদ্ধার করে পুলিশ।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন