• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

দেশে নতুন ১০১০ মাদ্রাসা, নিয়োগ পাবেন ৫০৫০ শিক্ষক

নিজস্ব প্রতিদেক / ৫৯১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

দেশের ৬৪ জেলায় ১০১০টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা চালু করবে সরকার। এসব মাদ্রাসায় ৫ হাজার ৫০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশন (ইফা) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জুন ২০২০ থেকে ডিসেম্বর ২০২৪ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। দেশের ৫০৫টি উপজেলায় দু’টি করে মাদ্রাসা চালু হবে এ প্রকল্পের আওতায়। প্রতিটি মাদ্রাসায় নিয়োগ পাবেন পাঁচজন করে শিক্ষক।

ইসলামিক ফাউন্ডেশন (ইফা) সূত্র জানায়, প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের জন্য কওমি ও আলিয়া নেসাবের পাঁচজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নতুন কারিকুলাম অনুযায়ী ধর্মীয় বিষয়ে আরবি ভাষায় পাঠদানের যোগ্যতা থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন