• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

তুচ্ছ ঘটনা: পেকুয়ায় দুই ভাইকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিদেক / ৩৬৬ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
আহত একব্যক্তি। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

পেকুয়া সংবাদদাতা

কক্সবাজারের পেকুয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার (১ অক্টোবর) সকাল সাতটায় রাজাখালী ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতরা হলেন- একই এলাকার শাহ আলমের ছেলে মো. আলী মিয়া ও নাছির উদ্দিনের ছেলে মো. সোহাগ। তারা সম্পর্কে চাচাতো ভাই।

আহতের পিতা শাহ আলম বলেন, তুচ্ছ ঘটনার জেরে প্রতিবেশী আবুল কালামের ছেলে মো. সোহেল আমাকে এবং আমার ছেলেকে কয়েক দফা মারধর করে। শুক্রবার সকালে সবুজ বাজার যাওয়ার পথে আমার ছেলে আলী মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। খবর পেয়ে আমার ভাতিজা মো. সোহাগ তাকে উদ্ধার করতে যায়। এসময় তাকেও কুপিয়ে ও পিটিয়ে জখম করে হামলাকারীরা।
সোহেলের নেতৃত্বে শওকত, জহির উদ্দিন, আমির হোসেন ও মো. মনু পূর্ব পরিকল্পিতভাবে আমার ছেলের ওপর এ হামলা চালায়।

এ ব্যাপারে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন