• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

টেকনাফ সৈকতে ৪০ কেজি ওজনের মৃত কচ্ছপ

নিজস্ব প্রতিদেক / ১৯০ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকতে আবারও ভেসে এসেছে অলিভ রিডলে প্রজাতির একটি সামুদ্রিক মৃত কচ্ছপ। এটির ওজন প্রায় ৪০ কেজি বলে স্থানীয় লোকজন ও জেলেরা জানিয়েছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী সমুদ্রসৈকত এলাকার বালুচরে রক্তাক্ত মৃত কচ্ছপটি ভেসে আসে।

বাহারছড়া শামলাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মঞ্জুর বলেন, ভেসে আসা মৃত কচ্ছপটি রক্তাক্ত ও আহত।কয়েক দিন ব্যবধানে আরও একটি জলপাই রঙের কচ্ছপ ভেসে এল। এটির শরীরের পাশাপাশি মুখে আঘাতের চিহ্ন রয়েছে, রক্ত ঝরছে এবং জোয়ারের পানিতে রক্তমাখা পানি লালচে হয়ে পড়তে দেখা যায়। ধারণা করা হচ্ছে, কয়েক ঘণ্টার আগে গভীর সাগরে মাছ ধরার ট্রলার বা ট্রলিং জাহাজের জালে আটকা পড়লে জেলেরা এটিকে পিটিয়ে হত্যা করেছেন। পরে জোয়ারে উপকূলে ভেসে আসে কচ্ছপটি।

এর আগে ৬ ডিসেম্বর বাহারছড়া সৈকতে ৩০ কেজি ওজনের মৃত অলিভ রিডলে কচ্ছপ ভেসে এসেছিল। মৎস্য বিভাগ জানায়, জলপাই রঙের সাগর কাছিম বা পান্না কাছিমের (Olive ridley sea turtle) বৈজ্ঞানিক নাম Lepidochelys olivacea।আইইউসিএন অলিভ রিডলে কচ্ছপকে ‘সংকটাপন্ন’ প্রজাতি হিসেবে চিহ্নিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, শীতের শুরুতে সমুদ্রসৈকতে একের পর এক বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণীর মৃতদেহ ভেসে আসছে। কিছুদিন আগেও সমুদ্রসৈকতে ভেসে এসেছিল জেলিফিশ। এর কিছুদিন পর ৬ ডিসেম্বর শামলাপুর সৈকতে আরও একটি মৃত কচ্ছপ ভেসে এসেছিল। বিষয়টি নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের গবেষকেরা গবেষণা করছেন। সামুদ্রিক সম্পদ রক্ষায় জেলেদের সচেতন করতে এলাকায় এলাকায় উঠান বৈঠক ও প্রচারণা চালানো হচ্ছে।প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট আইইউসিএন অলিভ রিডলে কচ্ছপকে ‘সংকটাপন্ন’ প্রজাতি হিসেবে চিহ্নিত করেছে।

দেলোয়ার হোসেন আরও বলেন, ‘সাগরসংলগ্ন এলাকার মাছ ধরা জেলেদের নিয়ে আমরা গত সপ্তাহে একটি সচেতনতামূলক সভা করেছি। জেলেদের বুঝিয়েছি, জালে কচ্ছপসহ সামুদ্রিক প্রাণী আটকা পড়লে, তা যেন যত্নসহকারে পানিতে ছেড়ে দেন তাঁরা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন