• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৭৯ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

টেকনাফে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে মাদক চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোররাতে হ্নীলা সীমান্ত ফাঁড়ি বিজিবির সদস্যরা নাফ নদীর কেওড়া বাগান থেকে এসব ইয়াবা জব্দ করে।

টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, হ্নীলা ইউনিয়নের রাখাইন পল্লী চৌধুরীপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে একটি মাদকের বড় চালান ঢোকার গোপন সংবাদের ভিক্তিতে বিজিবি সদস্যরা নাফ নদীর কেওড়া বাগানে অবস্থান করে। এ সময় নাফনদীর মিয়ানমার জিরো পয়েন্ট অতিক্রম করে দুই জন লোক সাতরিয়ে বস্তাসহ হ্নীলা চৌধুরীপাড়ায় উঠার সময় বিজিবির অবস্থান অবলোকন করার পরপরই ব্যাগ দুটি ফেলে বাগানের ভিতর উধাও হয় যায়। পরে ব্যাগ খুলে মালিকবিহীন ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন