• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রোনালদো না খেললেই ভালো হতো: স্পেন কোচ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ২৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর মহারণে পর্তুগালের মুখোমুখি হওয়ার আগে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে স্বীকার করেছেন, ক্রিশ্চিয়ানো রোনালদোকে মাঠে দেখতে তিনি চাইবেন না। তবে তার বিশ্বাস, ৪১ বছর বয়সী এই তারকা এখনও একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন।

আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে পর্তুগাল অধিনায়ক রোনালদোর প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা জানান। তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানো এবং তার মতো চরিত্র ও উচ্চাকাঙ্ক্ষাসম্পন্ন মানুষদের আমি ভীষণ শ্রদ্ধা করি। তিনি সবার জন্যই একটি উদাহরণ। তার প্রতিভা ও অসাধারণ মানের কারণে যেকোনো মুহূর্তে তিনি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারেন। আমি চাইব তিনি যাতে না খেলেন; কিন্তু আমার বিশ্বাস তিনি খেলবেন এবং আমরা ইতিহাসের অন্যতম সেরা একজন ফুটবলারকে দেখতে পাব। তবে আমরা চেষ্টা করব তাকে ও তার দলকে ছাপিয়ে যেতে।’

বয়স ৪১ হলেও পর্তুগালের আক্রমণের মূল ভরসা এখনো রোনালদো। যদিও অনেকের মতে, তার উপস্থিতি রবার্তো মার্তিনেজের দলের খেলার গতি কমিয়ে দেয়। তবে স্পেন শিবির এসব আলোচনায় গুরুত্ব দিচ্ছে না।

বার্সেলোনার তরুণ মিডফিল্ডার গাভিও মনে করেন রোনালদোই তাদের শেষ ষোলো পেরোতে সবচেয়ে বড় হুমকি। তার মতো দে লা ফুয়েন্তেও মনে করেন, বাইরের সমালোচনা যাই থাকুক, রোনালদো এখনো ভয়ঙ্কর প্রতিপক্ষ।

তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানোর ক্ষেত্রে এক মুহূর্তের জন্যও আত্মতুষ্ট হওয়া যাবে না। এমন অসাধারণ ফুটবলারদের একটুও সুযোগ দেওয়া যায় না। তবে আমাদের ডিফেন্ডারদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। দেখা যাক এই লড়াইয়ে কার শক্তি বেশি। আমি বিশ্বাস করি, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারব।’

এই ম্যাচে আবেগের বাড়তি মাত্রাও রয়েছে। কারণ ৪১ বছর বয়সী সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আগেই জানিয়েছেন, এটিই তার শেষ বিশ্বকাপ। ফলে নকআউট পর্বের প্রতিটি ম্যাচই হতে পারে তার বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচ।

নিজের ভূমিকা নিয়ে রোনালদো সম্প্রতি বলেন, ‘আমি খেলি বা না খেলি, এই জাতীয় দলে আমার ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ থাকবে। আমি যখন চাইব তখনই থামব, তোমরা যখন চাইবে তখন নয়।’

স্পেনের লক্ষ্য অবশ্য রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপ যাত্রার আবেগে ভেসে না গিয়ে নিজেদের খেলায় মনোযোগ ধরে রাখা। দে লা ফুয়েন্তে মনে করিয়ে দিয়েছেন, গ্রুপ পর্বের মতো পরীক্ষা-নিরীক্ষার সুযোগ এখন আর নেই। অস্ট্রিয়ার বিপক্ষে শেষ ৩২-এর জয়ের পর এবার আরও উন্নত পারফরম্যান্স দিতে হবে।

তিনি বলেন, ‘এটি আর দশটা ম্যাচের মতো নয়। আগামীকালের ম্যাচটি একটি ফাইনালের মতো, আর এটিই আমাদের শেষ ম্যাচও হতে পারে। এটি এমন একটি টুর্নামেন্ট, যেখানে ধাপে ধাপে এগোতে হয়, কিন্তু প্রতিটি ম্যাচের গুরুত্ব তাৎক্ষণিক। আমাদের আরও উন্নতির সুযোগ আছে এবং আমরা পরের ম্যাচে আরও ভালো খেলতে চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন