• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম

টেকনাফে ৪ বছরের মার্কিন শিশু অপহরণের চেষ্টা : গ্রেপ্তার ৩

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
আটক তিন ব্যক্তি

কক্সবাজারের টেকনাফে অপহরণচেষ্টার শিকার মার্কিন নাগরিক এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন:-আসামি শাহাব উদ্দিন (২৮),কেফায়েত উল্লাহ (২৪),আব্দুর রজব মিয়া (৩৫)। তারা সবাই টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক ৩ জুন বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব-১৫ জানান, গত ২ জুন টেকনাফের শাপলা চত্বর এলাকায় নিয়মিত টহলরত র‌্যাব সদস্যরা খবর পান যে, নতুন পল্লানপাড়া এলাকায় একটি শিশুকে অপহরণের চেষ্টা চলছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে র‌্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে।

ঘটনাস্থলে স্থানীয় জনতা অপহরণচেষ্টায় জড়িতদের আটক করে গণপিটুনি দিচ্ছিলো। র‌্যাব সদস্যরা তাদের জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন এবং আহত অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

স্থানীয়দের বরাতে র‌্যাব জানায়, একই দিন দুপুর ১২টা ১০ মিনিটের দিকে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা মো. জুবায়েরের ৪ বছর বয়সী মার্কিন নাগরিক ভাগিনাকে বাড়ির সামনের রাস্তা থেকে একা পেয়ে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায় আসামিরা। স্থানীয়দের তৎপরতায় শিশুকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার শিশুকে পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন