• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

টেকনাফে হ্নীলায় সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রকে অস্ত্রসহ আটক !

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১০০ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

কক্সবাজারের টেকনাফে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে হ্নীলা দরগাহ পাড়া থেকে তাকে আটক করা হয়। শিশুকে অস্ত্রসহ আটকের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনা চলছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, বুধবার মধ্যরাতে হ্নীলা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার রেজাউল করিমের বাড়ী দরগাহ পাড়ায় অভিযানে যায় পুলিশ।

এ সময় আওয়ামীলীগ নেতা রেজাউল করিম তার ভাই সাইফুল করিমকে ধরতে না পারলেও ঘরে থাকা শিশু স্কুল পড়ুয়া তৌসিফুল করিম রাফিকে (১৫) আটক করে।

পরে তাকে নিয়ে প্রতিবেশি প্রবাসীর ঘরে অভিযান চালায়। তখন ওই ঘর থেকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি এবং ৪০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে বলে দাবী করেন ওসি।

এই পুলিশ কর্মকর্তা জানান, মুলত শিশুর রাফির বাবা রেজাউল করিম চিহ্নিত সন্ত্রসী ও ইয়াবাকারবারের সাথে জড়িত। প্রবাসী প্রতিবেশীর ঘরে তার অস্ত্র মজুদ করে রেখেছিল।

জানান, শিশু রাফিকে আদালতে তোলা হলে আদালত তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

কিন্তু যে প্রবাসী প্রতিবেশির ঘর থেকে অস্ত্র উদ্ধার করেছে বলে দাবী করেছে পুলিশ, তার স্ত্রী সফিদা জানান, রাতে রাফিকে ঘর থেকে ধরে আনে। তারপর তার ঘরের দরজা খুলে সরাসরি ঘরের আলমারী থেকে কতগুলো অস্ত্র বের করে উদ্ধার দেখায় পুলিশ।

সফিদার দাবী তিনি নিজেও জানেন না আলমারিতে অস্ত্র আছে। এটি ষড়যন্ত্র বলে দাবী করেন এই গৃহবধু।

একজন স্কুল ছাত্রকে অস্ত্র দিয়ে আটককে পুলিশের নাটক দাবী করেছে রাফির পরিবার। তারা শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করেছে। পরিবারের প্রশ্ন, রাফির বাবা যদি পুলিশের চোখে অপরাধী হয় তবে, তার শিশু সন্তানকে মিথ্যা নাটক করে আটক করতে হবে কেন।

এদিকে শিশু স্কুল ছাত্র তৌসিফুল করিম রাফিকে আটকের ঘটনায় সব শ্রেণীর মানুষ সমালোচনা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ন্যাটিজেনদের বক্তব্যের সারমর্ম, পিতার দোষে কেন অবোঝ শিশু অপরাধী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন