• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে স্টেক হোল্ডারদের সাথে রেডক্রিসেন্ট সোসাইটির সমন্বয় সভা

নিজস্ব প্রতিদেক / ১৯০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে স্টেক হোল্ডারদের সাথে সমন্বয় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে (২০ ডিসেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিক কতৃক আয়োজিত এবং জার্মান রেড ক্রস ও আইএফআরসির অর্থায়নে এ সভা অনুষ্টিত হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিডিআরসিএস এর ইউনিট সেক্রেটারী অনুপ বড়ুয়া, জার্মান রেডক্রস কক্সবাজার প্রজেক্ট ডাইরেক্টর আন্না ভিলা আর মারিজাইনা, জার্মান রেডক্রস ম্যানেজার মওদুদ আহমদ ও উপজেলা মাধ্যমিক অফিসার আনন্দময় ভৌমিক। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার জেলা সমন্বয়কারী মো. হারুনর রশীদের সঞ্চালনায় অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার শওকত হোসেন, টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান মাও. নুর আহমদ আনোয়ারী, টেকনাফ উপজেলা রেডক্রিসেন্ট সোসাইটির সিপিবি টীম লিডার কায়সার উদদীন আহমদ, বাহারছড়া ইউপি সদস্য হুমায়ূন কাদের, মো. ফরিদ উল্লাহ, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকল্প অফিসার মুশফিক, টেকনাফ সদর ইউপি সদস্য শাহ আলম, বাহারছড়া ইউপি সদস্যা মুবিনা আখতার প্রমুখ। জার্মান রেড ক্রিসেন্ট সোসাইটি প্রকল্পের বিভিন্ন উন্নয়নের উপস্থাপনা করেন প্রজেক্ট অফিসার তানিয়া আক্তার। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান, মেম্বার, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্যা, ইউনিয়ন পরিষদের সচিব, এনজিও সংস্থার প্রতিনিধি ও টেকনাফ রেডক্রস সোসাইটি প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন