• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

টেকনাফে রোহিঙ্গার ছুরিকাঘাতে যুবক নিহত

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৯৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কে.কে. পাড়া এলাকায় রোহিঙ্গা যুবক সাদেকের ছুরিকাঘাতে নাজিবুল্লাহ (২৫) নামে এক স্থানীয় যুবক নিহত হয়েছেন। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতের মা এলমা খাতুন বলেন, “আমার ছেলে ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিল। পরে সকাল ৮টার দিকে নাস্তা করতে যাওয়ার পথে রোহিঙ্গা সাদেক তাকে মিথ্যা অপবাদ দিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে। আমি আমার ছেলের হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার চাই।”

স্থানীয় যুবক মোবারক হোসেন বলেন, “মিথ্যা অপবাদ দিয়ে রোহিঙ্গা যুবক সাদেকের হাতে নির্মমভাবে খুন হয়েছে নাজিবুল্লাহ। আমরা দ্রুত সাদেকের গ্রেপ্তার ও আশ্রয়দাতা গৃহমালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চাই।”

টেকনাফ মডেল থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন