• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

টেকনাফে বিপুল পরিমাণ বিয়ার উদ্ধার

টেকনাফ প্রতিনিধি: / ১৫৬ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

টেকনাফের বরইতলী প্যারাবন এলাকায় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৫৯৪ ক্যান বিয়ার উদ্ধার করেছে। তবে মাদক চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান গণমাধ্যম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার ৭ জুলাই ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ থানাধীন নাফনদী সংলগ্ন বড়ইতলী প্যারাবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে সদর ইউনিয়নের বড়ইতলী প্যারাবনের মধ্যে কয়েকজন ব্যক্তির আনাগোনা দেখা যায়। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যগণ তাদের থামার সংকেত দিলে সন্দেহজনক ব্যক্তিরা কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত প্যারাবনের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা প্যারাবনে তল্লাশি চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫টি বস্তা থেকে সর্বমোট ৫৯৪ ক্যান বিয়ার জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন