• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

টেকনাফে পাহাড় থেকে যুবক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ২৪৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

কক্সবাজারের টেকনাফে পাহাড়ে ছন আনতে গিয়ে মোহাম্মদ দেলোয়ার (২৫) নামে এক ব্যক্তিকে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠি। মুক্তিপণ হিসেবে দাবি করা হচ্ছে ১০ লাখ টাকা।

বাহারছড়ার মারিশবনিয়া এলাকার মৃত আব্দুল করিম মিস্ত্রীর ছেলে দেলোয়ারকে সোমবার সকাল ৭টায় অপহরণ করা হয় বলে জানিয়েছেন বাহারছড়ার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ।

তিনি জানান, ওইদিন সকালে মোহাম্মদ দেলোয়ার, আব্দু সালাম (৫০) ও হাসান আহমদ (৪৫) মিলে পাহাড়ে ছন আনতে যান। এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা তাদের ধাওয়া করলে দেলোয়ারকে ধরে নিয়ে যায়। বাকি দুজন পালিয়ে আসতে সক্ষম হন।

অপহৃত দেলোয়ারের স্ত্রী নুর নাহার বেগম বলেন, দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কয়েকবার ফোন করে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করেছেন অপহরণকারীরা। দাবিকৃত টাকা দিতে না পারলে স্বামীর লাশ প্রস্তুত রাখার হুমকিও দেওয়া হয়েছে।

ইউপি সদস্য ফরিদ উল্লাহ জানান, পাহাড়ের সন্ত্রাসীরা নিয়মিত অপহরণ ও মুক্তিপণ আদায়ের কাজ করছে। ফেরত আসা দুজন জানিয়েছেন, সন্ত্রাসীদের কাছে ভারি অস্ত্র রয়েছে এবং দেলোয়ারকে তারা গভীর পাহাড়ে নিয়ে গেছে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভ রঞ্জন সাহা বলেছেন, ঘটনার বিষয়ে শুনেছেন এবং পুলিশ কার্যক্রম শুরু করেছে।

কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৫ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৪৫ জন অপহরণের ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন