• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

টেকনাফে ধরা পড়েছে ১৬৬ কেজি ওজনের ভোল মাছ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১২২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

কক্সবাজারের টেকনাফ উপকূলীয় বাহারছড়া বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১৬৬ কেজি ওজনের এক বিরল আকৃতির ভোল মাছ। মাছটি ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে গিয়ে হঠাৎ জেলের জালে বিশাল এই ভোল মাছটি আটকে পড়ে। অতিরিক্ত ওজনের কারণে মাছটি নৌকায় তুলতে বেশ বেগ পেতে হয় জেলেদের।

নৌকার মালিক জানান, এত বড় মাছ তুলতে তাদের যথেষ্ট কষ্ট হয়েছে। জেলে সাইফুল ইসলাম বলেন, “এত বড় মাছ জীবনে কখনও দেখিনি, মাছটি তুলতে হিমশিম খেতে হয়েছে।”

মাছটির প্রাথমিক দাম ২ লাখ টাকা হাঁকানো হলেও পরে বাহারছড়ার মাছ ব্যবসায়ী করিম সওদাগর ১ লাখ ৮০ হাজার টাকায় এটি ক্রয় করেন। লামার বাজারের আড়তে মাছটি বিক্রির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ক্রেতা করিম সওদাগর জানান, মাছটি রাজধানী ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্থানীয় জেলেরা জানান, এত বড় ভোল মাছ বহু বছর ধরে তাদের জালে ধরা পড়ে না। বিরল এই মাছটি ধরা পড়ায় এলাকায় উৎসাহ ও কৌতূহল ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন