• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

টেকনাফে ছুরিকাঘাতে প্রান হারালো যুবক

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৬০ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১১ জুন, ২০২৩

টেকনাফে রবিউল হাসান (২৫) নামে এক যুবক  ছুরিকাঘাতে মারা গেছেন। ১১ জুন (রোববার) সকালে  রবিউলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রবিউল মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহত যুবক হচ্ছে টেকনাফ সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মৌলভী পাড়ার৷ আব্দুল করিম’র ছেলে। পাওনা টাকা চায়তে গিয়ে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে দাবী পরিবারের।

এবিষয়ে নিহতের ভাই আবদুল্লাহ গণমাধ্যম কর্মিদের জানান, ১০ জুন (শনিবার) সন্ধ্যায় মৎস্য ঘেরের টাকার লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ সদর ইউনিয়ন মৌলভী পাড়া একরাম মার্কেটের সামনে স্হানীয় নুরুল হকের ছেলে  মো: সাইফুল (২২)”র সাথে রবিউল হাসান (২৫)এর মধ্যে তর্কাতর্কি হয়। এ সময়  উক্ত ঘটনার জের ধরে  রবিউলকে ছুরিকাঘাত করে সাইফুল। খবর পেয়ে স্হানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে রবিউলের অবস্থা অবনতি দেখে ১১ জুন (রোববার) সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে কর্তব্যরত ডাক্তার। অবশেষে চট্রগ্রামে নেওয়ার পথে রবিউল মৃত্যুর কোলে ঢলে পড়ে।

উক্ত ঘটনায় জড়িত সাইফুলসহ ৫ ব্যাক্তির বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হালিম বলেন, অভিযোগ পেয়েছি।  তদন্তের মাধ্যমে উক্ত ঘটনার সাথে জড়িত অপরাধীদের  ধরতে পুলিশের সদস্যদের অভিযানিক কার্যক্রম অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন