• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

টেকনাফে এবার স্কুলছাত্রকে অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ২২৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৫ জুন, ২০২৩

কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ হোছাইন সূর্য নামের এক দ্বিতীয় শ্রেণির ছাত্রকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তার পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।

মোহাম্মদ হোছাইন সূর্য টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে টেকনাফ এলাকার সোলতান আহমেদের ছেলে। রবিবার (৪ জুন) দুপুরে স্কুল ছুটির পর থেকে নিখোঁজ হয় সূর্য।

শিশুর বাবা সোলতান আহমেদ জানান, রবিবার স্কুলে গিয়ে আর ফেরেনি তার ছেলে। তাকে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িতে খোঁজার সময় দুর্বৃত্তরা ফোন করে জানায় তার ছেলেকে অপহরণ করা হয়েছে। ৩০ লাখ টাকা মুক্তিপণ না দিলে ছেলেকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে বলে জানান তিনি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ’শিশুটির পরিবার রবিবার রাতে জিডি করেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

গত আট মাসে টেকনাফে ৭০ জন ব্যক্তি অপহরণের শিকার হয়েছেন। যেখানে ২৮ এপ্রিল পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার হন কক্সবাজার চৌফলদণ্ডী উত্তরপাড়ার মোহাম্মদ আলমের ছেলে জমির হোসেন রুবেল। তার দুই বন্ধু ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগরপাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান অপহরণ হন।

২৪ মে টেকনাফ পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিনটি গলিত মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে শুক্রবার (২ জুন) লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচজনকে অপহরণ করা হয়। শনিবার রাতে এক যুবকের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলে ওই হাতসহ তাকে ফেরত পাঠায়। অপর চারজনের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছে অপহরণকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন