• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

টেকনাফে এনজিও’র গাড়ি থেকে ১ লাখ ১৫ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি: / ১৭২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩

কক্সবাজারের টেকনাফে এনজিও সংস্থা কর্তৃক ব্যবহৃত একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ১ লাখ ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সদস্যরা। এসময় চালক মো. শাহেদ (১৯) নামে চালককে আটক করা হয়। ধৃত চালক উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সিকদারবিল এলাকার শাহ আলমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে দশটা থেকে ১৪ জুন রাত সাড়ে ১২টা পর্যন্ত টেকনাফ পৌরসভাস্থ টেকনাফ প্রধান সড়কের কায়ুকখালী পাড়ার বাদশা ভাত ঘরের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি এসি মিনিবাসের সাইড বডিতে বিশেষ কায়দায় লুকায়িত ১ লাখ ১৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। মাদক বহন ও পাচারের দায়ে ওই গাড়ির চালক শাহেদকে আটক করা হয়। গাড়ি থেকে প্রাপ্ত কিছু ডকুমেন্টস মতে এটি কুইকার সাপোর্ট এন্ড লজিস্টিক নামের একটি প্রতিষ্ঠানের।

তবে মাদক ব্যবসার সাথে কে বা কারা জড়িত এ বিষয়ে তদন্ত করতে হবে। এই মাদক পাচারের সাথে জড়িত অন্যান্য সিন্ডিকেট সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের কর্মকর্তারা মামলাটি তদন্ত করবেন’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন