• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

টেকনাফে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১১১ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম হাছান আহম্মদ। তিনি টেকনাফ পৌরসভার কুলাল পাড়ার বাসিন্দা।

শুক্রবার (২ জুন) কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে সংবাদ পাই সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার পুরান পাড়া এলাকায় ইয়াবাসহ দুই মাদক কারবারি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। অপর এক সহযোগী পালিয়ে যায়। গ্রেপ্তার ব্যক্তির শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ছয় হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ইয়াবাসহ আটক ওই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে।

টেকনাফে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন