• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ রোহিঙ্গা ডাকাত সর্দার আটক

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ৩১১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ডাকাত সর্দার নূর কামালসহ দুজনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (৩১ মে) দুপুর ২টার দিকে হ্নীলা বাজারের জাফর মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক অন্য ব্যক্তি হলেন মো. ইসমাইল।

আটক নূর কামাল প্রকাশ ওরফে মো. সলিম টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোছনী রেজিস্টার্ড ক্যাম্পের রুম ৫৪১-এর বাসিন্দা আবুল কালামের ছেলে। ইসমাইল একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর জাদিমুড়ার (ব্রিটিশপাড়ার) নাজির আহমদের ছেলে।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী।

তিনি জানান, দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বাজারের জাফর মার্কেটের সামনে থেকে দুজনকে আটক করা হয়। তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করে দুটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড তাজা কার্তুজ, দুটি গুলির খোসা ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে নূর কামাল স্বীকার করেন, তিনি একজন রোহিঙ্গা নাগরিক ও ডাকাত সর্দার। তিনি টেকনাফের পাহাড়কেন্দ্রিক অপহরণের মূলহোতা। তারা মাদক সেবন, মাদক কেনাবেচা, অপহরণ, চাঁদাবাজি, খুন-ধর্ষণসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। নূর কামাল ও তার সহযোগীরা অস্ত্রের মুখে সাধারণ রোহিঙ্গা নাগরিক ও স্থানীয় বাঙালিদের জিম্মি করাসহ রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতেন বলে জানা যায়।

আবু সালাম চৌধুরী আরও জানান, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্র, কার্তুজ, ইয়াবাসহ আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন