• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

ঝুঁকি কমাতে বাড়িতে ভেলিভারি বন্ধে ভারুয়াখালী ইউনিয়নে অন্য উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: / ৩৫৯ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাড়িতে ডেলিভারি বন্ধ করে সরকারের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ইউনিয়নের সকল গ্রাম্য ধাত্রীদের নিয়ে এক পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত এই সভায় সার্বিক সহযোগিতা করেন পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) ।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিষদের সকল সদস্যসহ উপস্থিত ছিলেন পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)র ফিল্ড কোঃ অর্ডিনেটর মো. কামরুল হাসান, এসএসিএমও নাছিমা আক্তার, এফপিআই মো. মামুনুল করিম ও আরটিএমআই এফএমও মো. সিফাতুল ইসলাম।

সভায় গ্রাম্য ধাত্রীদের বাড়িতে ভেলিভারির বিভিন্ন সমস্যা ও বিপদ সম্পর্কে জানানো হয়। সভায় চেয়ারম্যান ঘোষণা করেন; সকল গ্রাম্য ধাত্রী বাড়িতে ডেলিভারি বন্ধ করে সরকারের লক্ষ্যমাত্রা অর্জন এ সহযোগিতা করবে তাদেরকে ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে সকল সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন