• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

জীবাণু যুদ্ধ

নিজস্ব প্রতিদেক / ৩৯০ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

শাহীন আবদুর রহমান:

আর ক’টা দিন সবুর করো

যাক চলে এই শংকা,

তোমাদের তরে আমরা লড়ি

বেজেছে যুদ্ধ ডংকা।

ক’দিন না হয় ঘরের ভেতর

কাটাও চুপটি করে,

জীবাণু যুদ্ধে আমরা তো আছি

শুধু তোমাদেরই তরে।

যায় না জেতা সম্মুখ যুদ্ধ

আপমান করে যোদ্ধা,

সম্মুখ সমরে সবই যে বেকার

যতো গুনীজন বোদ্ধা।

মানবতার তরে চলেছি লড়ে

পিছু না হটি কভু,

জীবন মরণ বাজি এ যুদ্ধে

সাহায্য করো হে প্রভু।

১০ এপ্রিল, ২০২০. কক্সবাজার।

কবি: প্রধান- জরুরি বিভাগ, আবাসিক মেডিকেল অফিসার, কক্সবাজার সদর হাসপাতাল।

লেখাটি ডা. শাহীন আবদুর রহমানের ফেসবুক ওয়াল থেকে নেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন