• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

খুরুশকুলে ডাকাতির প্রস্তুুতিকালে অস্ত্রসহ ৮ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক: / ২২০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

কক্সবাজার সদরের খুরুশকুলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ জন ডাকাতকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। ২৯ মে বুধবার দিবাগত রাত ২ টার দিকে এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

র‌্যাব জানায়, খুরুশকুল কুলিয়াপাড়া এলাকাটি ডাকাত ও ছিনতাইকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এখানে একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতির নেয়ার খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব। অভিযানে পালানোর সময় ৮ জন ডাকাতকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি রামদা, ৩টি ছুরি, ১টি লোহার তৈরী কুড়াল সদৃশ্য দেশীয় তৈরী অস্ত্র, ১টি এসএস পাইপ, ১টি কাঠের লাঠি, ১টি টর্চ লাইট, ৪টি এন্ড্রয়েট ও ৪টি বাটন মোবাইল।

আটকরা হলেন শহরের পেশকার পাড়া এলাকার খাইরুল মাহম্মদের ছেলে আবদুল্লাহ খান (২৫), একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে সৈয়দ হোছেন প্রকাশ সোনা মিয়া (২০), উত্তর নুনিয়াছড়ার মৃত নজির আহম্মদের পুত্র মো. আরিফ (২৪), মহেশখালী কালারমারছড়ার মিরঝিরি পাড়ার মৃত গোলাপ হোসেনের ছেলে সৈয়দুল করিম (২৫), একই ইউনিয়নের নয়াপাড়ার আবুল বাশারের ছেলে আরাফাতা উদ্দিন সুজন (২১), সোনার পাড়ার জালাল উদ্দিনের ছেলে খাইরুল বাশার হাছান (২৬), মিরঝিরি পাড়ার হাছান আলীর ছেলে মজিবুর রহমান (৩৩) ও মহেশখালী হোয়ানক ডেইল পাড়ার মৃত আলী আহম্মদের ছেলে মো. বাদল বাহাদুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ডাকাতি-ছিনতাইসহ নানা ধরণের অরধাধ কাজের সাথে জড়িত। ওই দিন রাতে চক্রটি অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির জন্য অবস্থান করছিল।

উদ্ধারকৃত আলামতসহ আটক ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন