• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

কুতুবদিয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ২৩৬ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৪ মে, ২০২২
ফাইল ছবি।

কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে মোহাম্মদ আতিক (২৪) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের চাঁদের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাগরে মাছ ধরতে ট্রলারে ওঠার জন্য বাড়ি থেকে বের হন আতিক। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। উত্তর ধুরুং ইউনিয়নের চাঁদের ঘোনা সংলগ্ন বেড়িবাঁধ পার হওয়ার সময় বজ্রপাতে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার বলেন, বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন