• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ২৭৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে সোমাইয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টায় উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের হায়দার আলী মিয়াজির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সোমাইয়া ঐ এলাকার আব্দু শুকুরের কন্যা ।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে সূত্রে জানা যায়, হায়দার আলী মিয়াজির পাড়া আব্দু শুকুরের শিশু সোমাইয়া বাড়ির সামনে খেলা করছিল। এ সময় খেলার ছলে পুকুরে পড়ে যায়।

পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন