• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশু রবিউলের মৃত‍্যু

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১২৩ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

কক্সবাজারে কুতুবদিয়ায় পানিতে ডুবে মো. রবিউল হোছেন নামের সাড়ে ৪ বছর বয়সী এক শিশুর মৃত‍্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) সকালে সাড়ে ৯ টায় উত্তর ধূরুং ইউনিয়নের জহির আলী সিকদার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত‍্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়,বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় জহির আলী সিকদার পাড়া গ্রামের মোঃ আজম উদ্দিনের শিশু পুত্র রবিউল হোছেন বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

শিশুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শামীম আল মাহমুদ শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন