• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে পিএমখালী ছনখোলা স্কুলে এডভোকেসী সভা

জয়নাল উদ্দিন: / ২৭৮ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজার সদরে পিএমখালী ছনখোলা মডেল উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে ইউএনএফপি’র কারিগরি সহযোগিতায় পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)’র উদ্দ্যোগে এক এডভোকেসী সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট প্রকল্পের মাধ্যমে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটি ও বিদ্যালয়ের শিক্ষকরা এতে অংশ নেন।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হালিম উল্লাহ, অনুষ্টান উপস্থাপনা করেন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. রহিম উল্লাহ, সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার অছিয়র রহমান (অবঃ), হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট প্রকল্পের ভিত্তিতে এএসআরএইচআর ও জিবিভি আলোচনা করেন পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)’র ফিল্ড কোঅর্ডিনেটর মো. কামরুল হাসান।

এতে আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জাকের হোসাইন, ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মিজানুল হক, মাষ্টার সাদ্দাম হোসেন, পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. মাহাবুব আলম ।

সভায় বক্তারা সবাই ইউনিয়ন পর্যায়ে কিশোর/কিশোরীদের বয়ঃসন্ধি কালীন স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টিকর খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা, লিঙ্গ ভিত্তিক বৈষম্য দূরীকরণ, প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি, মাতৃ মৃত্যু হার ও শিশু মৃত্যুর হার আরো কমিয়ে আনার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে আরো বেশি ভূমিকা রাখার পাশাপাশি সরকারের স্থায়ীত্বশীল লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে আগামী দিনের জন্য নতুন পরিকল্পনা প্রনয়ন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন