• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

কক্সবাজারের ধর্ষণ মামলার আসামী ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ২৪৪ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের মহেশখালীতে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি এমরানকে (২১) গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (২০ আগস্ট) বিকেলে রাজধানীর বাড্ডা থেকে এমরানকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএস‌পি নোমান আহমদ জানান, গত ২০ জুলাই সকালে দিনমজুরের কাজের উদ্দেশে বাসা থেকে বের হন ভুক্তভোগী তরুণীর বাবা। একই দিন তরুণীর মা বেড়াতে যান বাবার বাড়িতে। দুপুরে বাড়ির পাশের জঙ্গলে ওই তরুণীকে আটক রেখে তিন যুবক দলবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়। ওই ঘটনায় ভুক্তভোগীর মা কক্সবাজারের মহেশখালী থানায় গত ২৫ জুলাই মামলা করেন।

তিনি আরও জানান, এ ঘটনার পর অভিযুক্তরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। তবে শনিবার (২০ আগস্ট) বাড্ডা থেকে এমরা‌নকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন