• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

কক্সবাজার হোটেলে মদ পানে দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ৩৭৫ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
কক্সবাজারে নিহত চট্টগ্রামের দুই ছাত্রলীগ বন্ধু। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেলে অতিরিক্ত মদ পানের কারণে অসুস্থ হয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ।

এদিকে দু’জনই চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। হোটেল রেজিস্ট্রারে থাকা ঠিকানা মতে- তিন বন্ধুর বাড়ি চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন এলাকায়।

জানা গেছে, কক্সবাজারে একটি আবাসিক হোটেলে অতিরিক্ত মদ পানের কারণে অসুস্থ হয়ে পড়েন তিন বন্ধু। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাফসানুল হক (৩০) নামের একজনের মৃত্যু হয়। এছাড়া সাইমুন প্রিয়াম ও রায়হানের অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত সোয়া ২টায় সাইমুন প্রিয়ামের মৃত্যু হয়।

হোটেল কর্তৃপক্ষের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ জানান, কক্সবাজারে বেড়াতে এসে কলাতলীর বে-ওয়ান ডাচ হোটেলে রাফসানুল হক, রায়হান ও সাইমুন প্রিয়ামসহ ৪ বন্ধু ওঠে। তারা সকলে অতিরিক্ত মদ পান করে। এতে ৩ জন শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাফসানের মৃত্যু হয়। অন্য ২ জনকে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। শুক্রবার রাত সোয়া ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইমুন প্রিয়ামেরও মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন