• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

কক্সবাজারে সরকারি চালসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিদেক / ৩২৫ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের পেকুয়ায় একটি চালের গুদাম থেকে ১৯ হাজার ৯৯০ কেটি টাকার সরকারি চাল মজুদের দায়ে দিদারুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে পেকুয়া সদর ইউনিয়নের চড়াপাড়া বাজার থেকে এসব চাল জব্দ করা হয়। আটক দিদারুল ইসলাম উপজেলার শীলখালী ইউনিয়নের হেদায়তবাদ এলাকার কামাল হোসেনের ছেলে।

পেকুয়া সহকারি কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত বলেন, একটি গুদাম থেকে সরকারি বিপুল পরিমাণ চাল উদ্ধার করা হয়েছে। এসব চালের মধ্যে ৩৩৩ বস্তা ৩০ কেজি ওজনের ও ২০০ বস্তা ৫০ কেজি ওজনের রয়েছে। গুদামটি সিলগালা করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ধৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল বুধবার (২৩ মার্চ) আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন