সিরাজুল ইসলাম:
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে পর্যটকদের সুবিধার্থে ভ্রাম্যমান লকারের সুবিধা চালু করেছে জেলা প্রশাসন। এতে প্রতি ঘন্টায় মূল্য ধরা হয়েছে ৪০ টাকা। সৈকতের লাবনী পয়েন্ট, সুগন্ধা পয়েন্টে ও কলাতলী পয়েন্টে মোট ৪টি ভ্রাম্যমান লকার বসানো হয়।
এতে একটি লকার বাক্সে থাকছে ৫৪টি লকারের সুবিধা। ৩টি বীচ পয়েন্টে মোট ২১৬ জন পর্যটক এই লকার ব্যবহার করতে পারবেন।
ব্যবসায়ী সোহেল বলেন, পর্যটন জোনের সব চেয়ে কম খরচে জেলা প্রশাসনের উদ্দ্যোগে এই লকারের সুবিধা চালু করা হয়। যাতে করে ভ্রমণ পিপাসুরা তাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র কম খরচে প্রতি ঘন্টায় ৪০ টাকায় নিজের মতো করে লকারের সুবিধা ব্যবহার করতে পারবেন। যা কক্সবাজার সৈকতে এই প্রথম ভিন্ন রকম উদ্দ্যোগ গ্রহন করেন প্রশাসন।
পর্যটকরা জানান, বালিয়াড়িতে এমন সুবিধা পেয়ে তারা আনন্দিত। কারন সৈকতে গোসল করতে নামার আগে এই লকারের সুবিধা পর্যটন অঞ্চলে থাকা দরকার। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, পর্যটকদের বিশেষ সুবিধার কথা চিন্তা করে সৈকতে ভ্রাম্যমান লকারের ব্যবস্থা করা হয়েছে। গোসল করতে নামা পর্যটকরা তাদের মূল্যবান জিনিসপত্র লকারে রেখে চাবি তাদের নিজেদের কাছে রাখবেন।