• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো কৃষকের

নিজস্ব প্রতিবেদক: / ১৭৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নাপিতখালীতে ‘লাইটার ট্রেনের ইঞ্জিন বগিতে’ কাটা পড়ে এক কৃষক নিহত হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) ভোররাতে ঢাকা-কক্সবাজার রুটের ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঈদগাঁও থানার ওসি শুভরজ্ঞন চাকমা।

নিহত আব্দুস সালাম (৪০) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমছড়ি এলাকার খেছু মিয়ার ছেলে। পেশায় কৃষক। তিনি কাজের উদ্দেশ্যে ঈদগাঁওতে এসেছিল।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের বরাতে শুভরজ্ঞন বলেন, ভোর রাতে চট্টগ্রাম দিক থেকে আসা একটি লাইটার ট্রেনের ইঞ্জিন বগি রেললাইন পর্যবেক্ষণ করে কক্সবাজার যাচ্ছিল। এসময় ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকায় ঘন কুয়াশায় রেললাইন পার হওয়ার এক ব্যক্তি কাটা পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

পরে খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি।

শুভরজ্ঞন জানান, নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন