• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে ট্রলারডুবি : নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ২৩৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
ফাইল ছবি।

বিশেষ প্রতিবেদক:
বঙ্গোপসাগরের কক্সবাজারের নাজিরারটেক মোহনায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) বিকেল থেকে (২১ আগস্ট) রোববার বেলা ১১টা পর্যন্ত পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে মহেশখালীর সোনাদিয়া চ্যানেল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমজাদুর রহমান।

মৃত জেলেরা হলেন- সদর উপজেলার খুরুশকুল মামুনপাড়া এলাকার আজিজুল হক, পূর্ব হামজার ডেইল এলাকার হোছেন আহমেদ ও নুরুল আবছার।

পুলিশ জানায়, মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে তিনটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা। পরে মরদেহ তিনটি উদ্ধার করে খুরুশকুলের ঘাটে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া মরদেহ ডুবে যাওয়া একই ট্রলারের তিন জেলের বলে শনাক্ত করেছে পরিবার। মরদেহগুলো পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী পদক্ষেপ নেওয়ার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, শুক্রবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বঙ্গোপসাগরের কক্সবাজারের নাজিরারটেক চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবে ১১ জেলে নিখোঁজ হন। এ সময় ট্রলারে থাকা ১৯ জন জেলের মধ্যে ৮ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি জেলেদের উদ্ধারে তখন থেকে কোস্টগার্ড সদস্য ও জেলেরা উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখেন। এর মধ্যে শুক্রবার সন্ধ্যার পর থেকে বিচ্ছিন্নভাবে ছয়জন জেলেকে উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন