• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজারে এসএসসি ও সমমানের প্রথম দিনে অনুপস্থিত ৪৮১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৭৮ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

সারাদেশের ন্যায় কক্সবাজারেও এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম পরীক্ষা শেষ হয়েছে। প্রথম দিনে এ পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৪৮১ জন শিক্ষার্থী। যার মধ্যে এসএসসিতে ২৮২ জন, দাখিলে ১৮৩ জন ও এসএসসি- দাখিল (ভোকেশনাল) এ (১৬) জন। রবিবার ( ৩০ এপ্রিল ২০২৩) বিকেলে এক বিজ্ঞপ্তিতে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) তাপ্তি চাকমা এসব তথ্য জানান ।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা জানান, আইনশৃংখলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে এবং পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় আশপাশে জারি থাকবে ১৪৪ ধারা।

এবার কক্সবাজার জেলায় সর্বমোট অংশ নিচ্ছে শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এই এসএসসি ও সমমানের পাবলিক পরীক্ষার ৫১টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষায় মধ্যে এসএসসি সাধারণ পরীক্ষা কেন্দ্র ৩০ টি, দাখিলে ১৩ টি এবং কারিগরিতে ৮ টি। অংশ নিতে যাওয়া ৩২ হাজার ২শ ৭৩ জন শিক্ষার্থীদের মধ্যে এসএসসিতে ২৩ হাজার ২ শ ৩৪ জন, দাখিলে ৭ হাজার ৬ শ ৫০ জন এবং কারিগরিতে ১ হাজার ৩শ ৮৯ জন।

এ বছর পরীক্ষা শেষ হবে ২৩ মে। এছাড়াও ব্যবহারিক পরীক্ষা চলবে ২৪ থেকে ৩০ মে পর্যন্ত। সময়সূচি অনুযায়ী প্রতিটি বিষয়ের পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১ টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন