• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে ‘ইয়াবা সুন্দরী’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ১৯৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

কক্সবাজার সদরের খরুলিয়ার ‘ইয়াবা সুন্দরী’খ্যাত কহিনুর আক্তারকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার কহিনুর আক্তার রামু উপজেলার কলঘর গ্রামের মাদক কারবারি নুরুর স্ত্রী। বুধবার (১৯ জুলাই) দুপুরে সদরের খরুলিয়া নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বুধবার দুপুর ১টার দিকে র‌্যাব- ১৫ এর একটি দল খরুলিয়া নয়াপাড়া এলাকায় অভিযান চালায়। ওই সময় কহিনুর আক্তারকে ১৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

‘ইয়াবা সুন্দরী’ হিসেবে পরিচিত কহিনুর আক্তার দীর্ঘদিন ধরে উখিয়া-টেকনাফের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করতেন। উদ্ধার করা ইয়াবাসহ তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন