• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে লবণ প্রক্রিয়াজাত : অভিযান করল ইউএনও

জয়নাল উদ্দিন: / ৯৮ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১০ মে, ২০২৩

অস্বাস্থ্যকর পরিবেশে লবণ প্রক্রিয়াজাত করার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে মোবাইল কোর্ট অভিযানে। বুধবার (১০ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নে বিসিক শিল্প এলাকার লবণ ফ্যাক্টরিগুলোতে এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া।

মোহাম্মদ জাকারিয়া জানান- অভিযানে ওজন পরিমাণ ও মানদন্ড আইন ২০১৮ এবং অস্বাস্থ্যকর পরিবেশে লবণ প্রক্রিয়াজাত করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় অপরাধ আমলে নিয়ে সালমা সল্ট ইন্ডাস্ট্রিজকে ৫০ হাজার টাকা, মিল্লাত সল্ট ক্রাশিং মিলকে ৪০ হাজার টাকা এবং রিয়াদ সল্ট ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এসময় মোবাইল কোর্টকে প্রসিকিউশন দিয়ে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই কক্সবাজার কার্যালয়ে উপ-পরিচালক মিঞা মো. আশরাফুল আলম এবং কক্সবাজার সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর জহরলাল পাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন