• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

উখিয়ায় এনজিওকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ৮৩২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার একটি কোয়ার্টার থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. ইউনুস (২২)। উপজেলার জালিয়াপালং ইউনিয়নে বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) এর কোয়ার্টার থেকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ইউনুসের বাড়ি কুমিল্লায় ও তিনি ওয়ার্ল্ড ভিশন নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন।

জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান, দুপুরে খবর পাই বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) কোয়ার্টারে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের লাশ ঝুলছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এর মধ্যে উখিয়া থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্জিনা আক্তার বলেন, জালিয়াপালং ইউনিয়নে একটি কোয়ার্টার থেকে ইউনুস নামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে বিষয়টি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর বলা যাবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন