• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ঈদগাঁওতে প্রবাসী স্ত্রী’র রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১২৯ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১০ মে, ২০২৩

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জঙ্গল মাছুয়াখালী থেকে ধলু বিবি ৪০ নামের এক প্রবাসী স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ মে) সকালে তার মৃতদেহটি উদ্ধার করে ঈদগাঁও থানার পুলিশ।

নিহত ধলু বিবি বর্ণিত এলাকার মালয়েশিয়া প্রবাসী আবদু রহমানের স্ত্রী। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।

স্থানীয়রা জানান, নিহত ধলু বিবি মানসিক ভারসাম্যহীন, ঘটনার আগের রাতে ঘর থেকে বের হয়ে পার্শ্ববর্তী এক বাড়ির পুকুর পাড়ে আম কুড়াতে যায়। পরদিন সকালে পুকুরের সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবিরের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত ধলু বিবির ভাই মাহবুবুর রহমান জানান, তার বোন মানসিক ভাবে ভারসাম্যহীন ছিল। রাত ১ টার দিকে ঘর থেকে বের হয়ে যায়। পরদিন সকালে লাশ দেখতে পায়। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি৷ তার কোনো প্রতিপক্ষ ছিল না দাবি করে মাহবুবুর রহমান আরো বলেন, শরীরের ক্ষতের চিহ্ন গুলো থেকে সন্দেহ করা হচ্ছে কে বা কারা হত্যা করে লাশ পেলে রেখেছে। এলাকার কেউ কেউ বলছে আম কুড়ানোর সময় সীমানা প্রাচীরের টেংরায় পেঁচিয়ে অথবা আম গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছে, তাৎক্ষণিক চিকিৎসা না পাওয়ায় মারা গেছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি হত্যা নাকি অন্য কিছু তা নিয়েও চলছে ধূম্রজাল। ঘটনাটি অধিকতর তদন্তের দাবি জানান আত্মীয় স্বজনরা।

থানা সূত্রে জানা যায়, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে, ময়না তদন্ত রিপোর্ট আসলে আসল রহস্য জানা যাবে। সূত্র-টিটিএন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন