• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ঈদগাঁওতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা গ্রেফতার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ২৯৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

কক্সবাজারের ঈদগাঁও থানায় হামলা, লুটপাট ও অগ্নি সংযোগের মামলার চার আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে ঈদগাঁও থানা পুলিশ।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, তিনিসহ থানার সেকেন্ড অফিসার এস, আই জুয়েল ও অন্য কর্মকর্তাদের সমন্বয়ে একাধিক দলে বিভক্ত হয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- উপজেলার জালালাবাদ ইউনিয়নের সওদাগর পাড়ার (তেলি পাড়া) রমজান আলীর ছেলে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলর উজির আলী, একই ইউনিয়নের পালাকাটার মৃত আবদুল করিমের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি মোকতার আহমদ, ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ীর মোস্তাফিজুর রহমানের ছেলে যুবলীগ নেতা শাহেদ কামাল (মিন্টু) ও ইসলামপুর ইউনিয়নের জুমনগর এলাকার সিরাজ উল্লাহর ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা আবুল কালাম।

থানার অফিসার ইনচার্জ জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে । স্থানীয়রা জানান, ধৃতরা পতিত স্বৈরাচার সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনে বিভিন্ন পদ- পদবীধারী ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন