• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৮০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

বিভিন্ন সময়ে কক্সবাজার টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়া ৫৫ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটা নাগাদ টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়াস্থ নাফ নদীর ট্রানজিট ঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

তিনি জানান, বিভিন্ন সময় নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। সর্বশেষ গত ৮ এপ্রিল চারটি ট্রলারসহ ২৩ জন জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে একাধিকবার আরাকান আর্মির সঙ্গে আলোচনার পর বুধবার ৫৫ জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১৩ জন বাংলাদেশের নাগরিক এবং বাকি ৪২ জন কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এদের পুলিশি তত্ত্বাবধানে অভিভাবকদের কাছে হস্তান্তর এবং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন