• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

আত্মসমর্পণকারী পেকুয়ার ‘দা বাহিনী’র প্রধানকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিদেক / ২০২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
নাছির উদ্দিন।

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় আত্মসমর্পণ করা মো. নাছির উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ‘দা বাহিনী’র প্রধান থাকলেও অস্ত্র জমা দিয়ে বর্তমানে স্বাভাবিক জীবন-যাপন করছিলেন বলে জানা গেছে। রোববার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নে বাজার থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিহত মো. নাছির উদ্দিন টইটং ইউনিয়নের পন্ডিত পাড়ার আবুল হোছাইনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টইটং ২নং ওয়ার্ড়ের ইউপি সদস্য আবুল কালাম।

তিনি বলেন, কথিত এই দা বাহিনীর প্রধান অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার পরও দায়ের কোপে নিহত হওয়ায় এলাকায় আবারও আতঙ্ক দেখা দিয়েছে।

এলাকাবাসী জানায়, মো. নাছির উদ্দিন পেকুয়ার ‘দা বাহিনী’র প্রধান ছিলেন। কথিত দা বাহিনী ওই এলাকায় পাহাড়ি বনভূমির জমি দখল, চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সম্প্রতি মো. নাছির উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র জমা দিয়ে জেল খেটে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিছুদিন আগে তিনি জামিনে বেরিয়ে আসেন।

সেই দা বাহিনীর প্রধান মো. নাছির উদ্দিন রোববার রাত ১১টার দিকে টইটং বাজার থেকে বাড়ি ফেরার পথে ৫/৬ জনের একদল দুর্বৃত্তের উপর্যুপরি দায়ের কোপে গুরুতর হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মো. নাছির উদ্দিন মারা যায়।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো. ফরহাদ আলী জানান, ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি বলেন, এঘটনায় এখনও কেউ মামলা করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন