• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

আইন বিভাগের ৬ষ্ঠ ব্যাচকে বিদায় দিলো সিবিআইইউ

নিজস্ব প্রতিদেক / ১০৭৮ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি:

আইন বিভাগের ৬ষ্ঠ ব্যাচকে বিদায় সংবর্ধনা দিয়েছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্টাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব সালাহ উদ্দিন আহমেদ সি আই পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশবিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আব্দুল হামিদ, বিশ্ববিদ্যালেয় ডিন ও সহযোগী অধ্যাপক জাকির হোসেন, বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার জনাব খন্দকার এহসান হাবিব ও বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন আইন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো রাজিদুর রহমান।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইন বিভাগের সম্মানিত লেকচারার জান্নাতুল কেয়া, মোহাম্মদ নুরুল আমিন, মো. আলাউদ্দিন এবং রায়হাতুল গির কসবা। আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত পরিক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সাইফুল্লাহ সহ অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষিকা মন্ডলী।

অনুষ্টানের শুরুতে বিদায়ী শিক্ষার্থীদের কে ফুলের শুভেচ্ছা জানানো হয় এরপর ৭ম থেকে ১৩ তম ব্যাচের শিক্ষার্থীরা বিদায়ী ৬ষ্ট ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের অনুভূতি প্রকাশ করেন, এরপর বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এজাজ উল্লাহ, মাহিব উল্লাহ, সচিব কর্মকার, মোয়াজ্জম মোর্শেদ জিনান, খুরশেদ আলম।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ সি আইপি বলেন, ‘তোমরা নিজের উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার এই কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে শুধু বাংলাদেশের মধ্যেই নয়, সারা পৃথিবীর কাছে সম্মানিত করবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন