বার্তা পরিবেশক:
বঙ্গোপসাগরীয় সভ্যতায় আলোড়ন সৃষ্টিকারী কবি ও লেখক মনির ইউসুফের প্রথম কাব্যগ্রন্থ ‘অষ্ট্রিক পুরুষ’ স্বত্বসহ ৫ লাখ টাকায় নিলামের ঘোষণা দিয়েছেন স্বয়ং কবি। প্রাণঘাতী করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে কবিতার বই নিলামের ঘোষণা দিয়েছে।
নিলামের টাকা ক্ষতিগ্রস্তদের কল্যাণে এবং বাচ্চাদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠায় ব্যবহার করা হবে বলেও নিজের ফেইসবুক একাউন্টে ঘোষণা দেন তিনি। নিজের ফেইসবুক একাউন্টে তিনি লিখেনবন্ধুগণ, ঈদ মোবারক,আমার প্রথম কবিতার বই ’অষ্ট্রিক পুরুষ’ নিলামে তুলেছি ৫ লক্ষ টাকা পেলে এর সত্ত্ব বিক্রি করে দেব। বিক্রির ৩লক্ষ টাকা করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যয় করা হবে।
২ লক্ষ টাকা দিয়ে একটি বাচ্চাদের স্কুল স্টার্ট করে দেব। আপনাদের সহযোগিতায় আমার একমাত্র আশা। মনির ইউসুফ, ১১১, কাঁটাবন, ঢাকা। মোবাইল ০১৮১৯৭২১৭১৫। ”ফেইসবুকের এ ঘোষণায় কবি সাহিত্যিকসহ সাহিত্যানুরাগীরা কবি মনির ইউসুফের এ ঘোষণাকে সাহসী কাজ এবং যুগোপযোগী পদক্ষেপ বলে সাধুবাদ জানায়। পাশাপাশি কবির ডাকে সাড়া দেওয়ারও অনুরোধ জানায় কমেন্টে।