• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

পলাতক ৩ আসামি গ্রেপ্তার পেকুয়ায়

নিজস্ব প্রতিদেক / ১৪৮ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
পেকুয়ায় তিন আসামী গ্রেপ্তার। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

পেকুয়া সংবাদদাতা

কক্সবাজারের পেকুয়ায় বিশেষ অভিযানে তিনজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামি। অপর দুইজন নিয়মিত মামলার আসামি।

গ্রেপ্তার আসামিরা হলেন, পেকুয়া সদর ইউনিয়নের ছিরাদিয়া এলাকার মৃত দানু মিয়ার ছেলে আজিম মিয়া (২৫), আফতাব উদ্দিনের ছেলে মোঃ মিজান (২৪) ও একই ইউনিয়নের মগকাটা এলাকার বারেক আহামদের ছেলে আবু সৈয়দ (৩৫)।

রবিবার (১০ অক্টোবর) সকালে পেকুয়া থানার একদল পুলিশ সদর ইউনিয়নের চৌমুহনী স্টেশন ও পেকুয়া বাজার থেকে তাদের গ্রেপ্তার করেন।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, আবু সৈয়দের বিরুদ্ধে একটি বন মামলায় ৪ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে। আজিম মিয়া ও মো. মিজানের বিরুদ্ধে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের আদেশ উপেক্ষা করে এতোদিন তারা পালিয়ে বেড়াচ্ছিল। আজ রবিবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন