• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

অস্ত্র-ইয়াবা উদ্ধার: টেকনাফে বাহিনীর প্রধান হামিদ গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ৪৩৪ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার হামিদ। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজার টেকনাফের হ্নীলায় পাহাড়ি ঢালাপথে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র-কাতুৃজ ও ইয়াবাসহ হামিদ বাহিনী প্রধান হামিদকে গ্রেফতার করেছে।

র‌্যাব সুত্র জানায়, শনিবার ( ১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১ টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল হ্নীলা-বাহারছড়া সড়কের পাহাড়ি ঢালাপথে একদল দূর্বর্ত্ত অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উলুচামরীর মৃত হাজী সিকদার আলীর পুত্র হামিদ হোসাইন (৪৫) কে ১টি বস্তাসহ আটক করে। উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বস্তাটি তল্লাশী করে ২টি দেশী লম্বা বন্দুক, ২ রাউন্ড তাঁজা কার্তুজ ও ২০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত অস্ত্র-বুলেট ও ইয়াবাসহ ধৃতকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন