• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কোরবানির ঈদকে কেন্দ্র করে সক্রিয় অসাধু খামারি

নিজস্ব প্রতিদেক / ৫৩৭ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

কোরবানির ঈদকে কেন্দ্র করে ভারত থেকে আনা দুই লাখ পিস গরু মোটাতাজাকরণের নিষিদ্ধ ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুরের হিলি সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, উদ্ধারকৃত ট্যাবলেটের মূল্য ৬০ লাখ টাকা।

বুধবার (৩ জুন) বিকালে হিলির চেংগ্রাম নামক এলাকায় অভিযান চালিয়ে ট্যাবলেগুলো উদ্ধার করা হয়। বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজিবি হিলির ডাঙ্গাপাড়া বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জিল্লুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, কোরবানির ঈদকে সামনে রেখে ভারত থেকে ট্যাবলেটের চালান নিয়ে চোরাকারবারী দল দেশে প্রবেশ করছে, এমন খবর পায় বিজিবি। সেই খবরের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তের চেংগ্রাম এলাকায় অবস্থান নেয়। এই সময় দুই ব্যক্তিকে আসতে দেখলে বিজিবি তাদের থামার সংকেত দেয়। ঘটনা টের পেয়ে তারা বস্তা দুটি ফেলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরে পরিত্যক্ত অবস্থায় বস্তা দুটি উদ্ধার করে তার ভেতর থেকে এক লাখ দুই হাজার পিস ভারতীয় প্যারোপটিন ট্যাবলেট এবং ৯৮ হাজার পিস ডেক্সিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত নিষিদ্ধ ট্যাবলেটগুলো গরু মোটাতাজাকরণ কাজে ব্যবহৃত হয়। ট্যাবলেটগুলো হিলি স্থল বন্ধরের শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন