• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

পরিস্থিতি কাটিয়ে উঠলে ধীরে ধীরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলব: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিদেক / ৪৭৭ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩১ মে, ২০২০

ডেস্ক রিপোর্টঃ

এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিস্থিতি কাটিয়ে উঠতে পারলে শিক্ষাপ্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এ কথা জানান।

তিনি বলেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলছি না, কারণ আমরা ধাপে ধাপে এগোতে চাই যাতে তারা (শিক্ষার্থীরা) করোনাভাইরাসে আক্রান্ত না হয়।’

শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ এবং সরকার তাদের বিপদে ফেলতে চায় না।

তিনি বলেন, ‘এ কারণে আমরা এখনই কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলব না। যদি আমরা এই (করোনাভাইরাস) পরিস্থিতি কাটিয়ে উঠতে পারি, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে খুলব।’

সবাইকে আত্মবিশ্বাস রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আত্মবিশ্বাসই সবচেয়ে বড় বিষয়। পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদেরকে তার মুখোমুখি হতে হবে।’

লকডাউন শিথিল করার বিষয়ে তিনি বলেন, ‘সবকিছু দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল। অন্যান্য দেশ পর্যায়ক্রমে তাদের অর্থনীতির চাকা খুলছে।’

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা তার মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন