• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

কক্সবাজারে বাস চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ২৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের ঈদগাঁওয়ে একটি বাসের চাপায় অটোরিকশার পাঁচ যাত্রীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও এক নারী যাত্রী। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানার ফকিরাবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ওসি এ টি এম সিফাতুল মাজদার।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩) এবং বান্দরবানের লামা এলাকার সাইফুল ইসলাম (২৪)। সাইফুল পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী। নিহত অপর তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসি সিফাতুল মাজদার বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

তিনি বলেন, ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি বলেন, নিহত পাঁচজনই অটোরিকশার যাত্রী ছিলেন। অন্যদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন